ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস: ১৯৭১-এর বর্বরতার নির্মম স্মৃতি নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ জামায়াত আমিরের সবজিতে আগুন, তেলে সংকট—স্বস্তি শুধু মুরগির দামে কালবৈশাখীর আভাস: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথের স্মৃতি বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ চিত্র পেট ও লিভার কতটা সুস্থ? শরীরের ৭টি সঙ্কেতেই মিলবে উত্তর রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের ঘরে, রেমিট্যান্সে ভর করে স্বস্তি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বাংলাদেশের জয়, ক্ষতিপূরণ দিতে হবে নাইকোকে

রাসেলস ভাইপার দেখলেই কল করুন হেল্পলাইনে

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে বরং জাতীয় হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল করার আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের একবিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব এলাকায় রাসেল ভাইপার দেখা গেছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জনসচেতনায় কাজ করারও নির্দেশনা দেয়া হয়। জনসাধারণকে লম্বা ঘাস, ঝোপঝাড়, কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকা, গর্তের মধ্যে হাত-পা না ঢুকানোর পরামর্শ দেয়া হয়েছে।

বাড়ির চারপাশ পরিস্কার ও আবর্জনামুক্ত রাখা, পতিত গাছ, জ্বালানী লাকড়ি, খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করার জন্য আহ্বান জানানো হয় বিঞ্জপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাসেলস ভাইপার বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৬ (১) ধারা অনুযায়ী সংরক্ষিত প্রাণী।

প্রাণীটি ইঁদুর খেয়ে যেমন ফসল রক্ষা করে। তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সাপের বিষ থেকে অনেক জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হয়। তাই এই সাপ মারা দণ্ডনীয় অপরাধ।

এ কারণে সাপ মারা থেকে বিরত থাকা এবং সাপ উদ্ধার করতে প্রয়োজনে জাতীয় হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল করে বা নিকটস্থ বন বিভাগের অফিসকে অবহিত করার আহ্বান করা হয়।

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নির্দেশনায় এরমধ্যে বাংলাদেশ বন বিভাগ রাসেলস ভাইপার আতঙ্ক নিরোসনে নানান কার্যক্রম পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাসেলস ভাইপার দেখলেই কল করুন হেল্পলাইনে

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪