ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ২২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হেফাজতে ইসলামের সাবেক নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২৫ জুন) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই পরোয়ানা জারি করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় মঙ্গলবার (২৫ জুন) শুনানির দিন ধার্য ছিলো। অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হননি। তিনি আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করেছেন। তবে আদালত আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকায় রয়েল রিসোর্টে ২০২১ সালের ৩ এপ্রিল স্ত্রীসহ অবরুদ্ধ হন মামুনুল হক। এরপর রিসোর্ট ভাঙচুর করে মামুনুলকে ছিনিয়ে নেয় তার অনুসারীরা। একই বছরের ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন তার সাথে থাকা ওই নারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪