ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুল ফিডিংয়ের রুটি-ডিম খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১২ শিশু অসুস্থ ভিমরুলীর ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ, পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ আগের সরকারের ১,৩০০ প্রকল্পে চলছে যাচাই-বাছাই: অর্থমন্ত্রী প্রয়োজনে জীবন দেব, তবু দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আপস নয়: মির্জা ফখরুল গোসল করতে নেমে পুকুরে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, মিলছে না কারামুক্তি বিপিসির একচ্ছত্র আধিপত্য শেষ হচ্ছে: জ্বালানি বাজারে আসছে বেসরকারি খাত হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৯৮ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধি চূড়ান্ত প্রতারণার মামলায় বিদিশার জামিন, হাইকোর্টে মিলল স্বস্তি

মাভাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক,টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ফার্মেসি বিভাগের আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর বৃক্ষরোপণ কর্মসূচি এবং বেলা ১১টায় ১২তলা একাডেমিক ভবনের কনফারেন্স রুমে সেমিনার অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজীম আখন্দ, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক, টাঙ্গাইল সিভিল সার্জন ডা: মিনহাজ উদ্দিন মিয়া, প্রক্টর প্রফেসর ড. ইমাম হোসেন, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান মোগলসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে বিগত ২০০৯ সালে অনুষ্ঠিত ইস্তাম্বুল সম্মেলনে (২৫ সেপ্টেম্বরকে) বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকে প্রতিবছর এই দিনটিকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে পালন করা হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাভাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪