প্রশ্নফাঁসে আবেদ আলীসহ ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে
গাড়িচালক আবেদ আলীসহ প্রশ্নফাঁস চক্রের ১৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৯ জুলাই) তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়।
এর আগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়ামসহ ১০ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত এই আদেশ দেন।
গ্রেপ্তার ১৭ আসামিকে এদিন আদালতে হাজির করা হয়। এরমধ্যে গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ৭ আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েঠেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
এছাড়া অপর ১০ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হলে শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া অপর আসামিরা হলো- সহকারী পরিচালক মো. আলমগীর কবির, পিএসসির উপ-পরিচালক মো. আবু জাফর ও মো. জাহাঙ্গীর আলম, সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মো. মামুনুর রশীদ অডিটর প্রিয়নাথ রায়, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মো. নিয়ামুন হাসান।
























