ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে ইরানের প্রতিনিধিদল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ঘিরে অনিশ্চয়তা ঢাকায় বাড়ছে তাপমাত্রা, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি চাঁদ প্রদক্ষিণ শেষে নিরাপদে ফিরলেন নাসার নভোচারীরা নাচোলে কৃষিজমির মাটি কাটায় চারজনকে দুই লাখা টাকা অর্থদণ্ড বোমায় নিভে গেল দীপালির স্বপ্ন: পরিবারের একমাত্র ভরসা হারানোর কান্না পুরুষদের জন্য আসছে নতুন গর্ভনিরোধক, দাবি বিজ্ঞানীদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, জানা গেল গুরুত্বপূর্ণ নির্দেশনা পিআইওকে মারধরের ঘটনায় গণঅধিকার নেতা মামুন গ্রেফতার এ জে আর কুরিয়ার সার্ভিসে অভিযান, গাঁজাসহ একজন আটক ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সড়কে বসে প্রতিবাদ

পিতৃকালীন ছুটি চেয়ে ৬ মাসের শিশুর রিট

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সব প্রতিষ্ঠানে চাকরিজীবীদের জন্য পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছে ৬ মাসের এক শিশু। বুধবার (৩ জুলাই) ৬ মাসের শিশু নুবাইদ বিন সাদী ও তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টে এই রিট দায়ের করেন।

রিটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রীপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবসহ ১১ জনকে বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে আইনজীবী ইশরাত হাসান বলেন, পিতৃত্বকালীন ছুটি নীতিমালা সংবিধানের ৭, ২৭, ২৮, ২৯, ৩১ এবং ৩২ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক।

রিটকারী আবেদনে বলেছে, নবজাতকের যত্নে কেবল মায়ের ভূমিকা মুখ্য, এ ধারণার পরিবর্তন হয়েছে। বাবার ভূমিকাও দিন দিন বাড়ছে। বিশেষ করে ঢাকার মতো ব্যস্ততম শহরে পরিবারের অন্য সদস্যদের সাহায্য নেয়ার সুযোগ সীমিত। এছাড়া সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু জন্মের হার দেশে অনেক বেশি।

অপারেশনের পর মায়েদের সুস্থ হতে সময় দরকার। এ সময় নবজাতক ও মায়ের নিবিড় পরিচর্যার প্রয়োজন। পিতৃত্বকালীন ছুটি না থাকায়, যারা নতুন বাবা হন তাদের স্ত্রী ও নবজাতকের দেখাশোনা করা কষ্টসাধ্য। প্রতিবেশী দেশ ভুটান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের ৭৮টিরও বেশি দেশে পিতৃত্বকালীন ছুটি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিতৃকালীন ছুটি চেয়ে ৬ মাসের শিশুর রিট

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪