ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে এনজিও ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে এডাবের মতবিনিময় সভা হাম পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ ইউনূস সরকার, দাবি সিপিবির স্বাক্ষর জালিয়াতি করে খুবির ১৮ লাখ টাকা আত্মসাৎ, পলাতক সহকারী রেজিস্ট্রার বিএনপি–জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি কাঁটাতারের বেড়া নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা করবে ঢাকা গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব না দিলে টিকে থাকা কঠিন: প্রধানমন্ত্রী দেশে হামে আরও ৯ শিশুর মৃত্যু পাকিস্তানের শেষ ৭ উইকেট গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ঈদ সামনে রেখে মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ চাঁদাবাজির প্রতিবাদে দলিল লেখকদের অনির্দিষ্টকালের কলম বিরতি

পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শুক্রবার, ব্যয় হবে ৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী শুক্রবার (৫ জুলাই) পদ্মা বহুমুখী সেতুর সমাপনী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখ হাসিনা। অনুষ্ঠান আয়োজনে সম্ভাব্য ব্যয় ধরা হচ্ছে পাঁচকোটি টাকার বেশি। যে ব্যয় হবে তা সরাসরি ক্রয় পদ্ধতিতে করার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৩ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান এই তথ্য জানিয়েছেন।

এ সময় তিনি আরও বলেন,পদ্মা সেতু দিয়ে গত দুই বছরে এক কোটি ২৭ লাখ যানবাহন চলাচল করেছে। আর থেকে রাজস্ব আদায় হয়েছে এক হাজার ৬৬১ কোটি টাকা।

২০২৪ সালের ৩০ জুন পদ্মা সেতুর নির্মাণের মেয়াদ শেষ হয়েছে। মাওয়া প্রান্তে এই সমাপ্তি উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সুধী সমাবেশে প্রধানমন্ত্রী থাকার সম্মতি জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শুক্রবার, ব্যয় হবে ৫ কোটি টাকা

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪