ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস: ১৯৭১-এর বর্বরতার নির্মম স্মৃতি নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ জামায়াত আমিরের সবজিতে আগুন, তেলে সংকট—স্বস্তি শুধু মুরগির দামে কালবৈশাখীর আভাস: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথের স্মৃতি বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ চিত্র পেট ও লিভার কতটা সুস্থ? শরীরের ৭টি সঙ্কেতেই মিলবে উত্তর রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের ঘরে, রেমিট্যান্সে ভর করে স্বস্তি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বাংলাদেশের জয়, ক্ষতিপূরণ দিতে হবে নাইকোকে

নামাজ পড়ে ফেরার পথে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জে ফজরের নামাজ পড়ে ঘরে ফেরার পথে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাশপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ছেলামত উল্যাহ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের একলাশপুর গ্রামের জমাদার বাড়ির মৃত এছাক মিয়য়ার ছেলে।

জানা গেছে, ছেলামত উল্যাহ ভোররাতে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে মসজিদে ফজরের নামাজ আদায় করেন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে সকাল ৬টার দিকে তিনি দেখেন বাড়ির উঠানে ছিঁড়ে পড়ে আছে বৈদ্যুতিক তার। তখন তার হাতে থাকা লাঠি দিয়ে তার সরাতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নামাজ পড়ে ফেরার পথে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪