ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

নতুন অর্থবছরের প্রথম সচিব সভা, আলোচ্যসূচিতে যা আছে

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ২৫৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সচিব সভা অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (৪ জুলাই)।‌ এদিন বিকেল ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে সচিবদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় অংশ নিতে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এই সংক্রান্ত চিঠি সব মন্ত্রণালয়ের সচিবদের পাঠানো হয়েছে।

৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী আওয়ামী লীগ টানা তিন মেয়াদে ক্ষমতায় আসার পর এটা বর্তমান সরকারের দ্বিতীয় সচিব সভা। এর আগে গত ৫ ফেব্রুয়ারি প্রথম সভা হয়েছিলো। বর্তমানে ৮৪ জন সচিব রয়েছেন।

সচিব সভাকে বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের অনিয়ম-দুর্নীতি নিয়ে সমালোচনা হচ্ছে। সাবেক আইজিপি বেনজীর আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার বিপুল সম্পদ অর্জনের তথ্য সংবাদমাধ্যমে উঠে এসেছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সচিব সভায় যেসব আলোচ্যসূচি রয়েছে, তার মধ্যে একটি রাখা হয়েছে সুশাসন। সংশ্লিষ্ট সূত্রমতে, এই সভা থেকে দুর্নীতির বিষয়ে সচিবদের কঠোর নির্দেশনা দেয়া হতে পারে।

সচিব সভার জন্য ৪টি আলোচ্যসূচি নির্ধারণ করা হয়েছে। তাহলো শুদ্ধাচার, সুশাসন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও বাজেট বাস্তবায়ন।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেট যেন সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়, বছরের শুরু থেকে যেন সচিবরা কর্মপরিকল্পনা গ্রহন করেন, সেই বিষয়ে নির্দেশনা থাকবে। এছাড়া বিবিধ আলোচনার মধ্যে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নতুন অর্থবছরের প্রথম সচিব সভা, আলোচ্যসূচিতে যা আছে

সংবাদ প্রকাশের সময় : ০১:২৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪