ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল মা-মেয়ের মরদেহ, জকিগঞ্জে চাঞ্চল্য কক্সবাজারে আন্তর্জাতিক প্রতারক চক্রের আস্তানা, ছয় মাসে শত কোটি টাকা লুট! বড় ঋণ খেলাপিরা কেন শাস্তির বাইরে, বারবার কেন মিলছে ছাড়? একই দলের জার্সিতে মেসি-রোনাল্ডো! তেভেজের বিদায়ী ম্যাচ ঘিরে বড় পরিকল্পনা ধ্বংসযজ্ঞের পর শান্তির ইঙ্গিত, ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি পুতিনের ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক আকাশে মেঘ দেখলেই যারা পালায়, তাদের চেনেন: শফিকুর রহমান জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

ড্রামট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরে ভোলা-বরিশাল মজুচৌধুরী হাট সড়কে ড্রামট্রাক ও পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চালক রুবেল (২৬)। শনিবার (৯ মার্চ) রাতে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক আব্দুর রহিম উপজেলার উত্তর দুর্গাপুর গ্রামের আবদুল হকের ছেলে।

নিহতের স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠে হাসপাতালের পরিবেশ। রোববার (১০ মার্চ) সকালে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, সকালে মান্দারি বাজার এলাকায় থেকে বালুর জন্য পিক-আপ ভ্যান নিয়ে মজু চৌধুরী হাটে যাচ্ছেন চালক রুবেল ও তার সহযোগী (হেলপার) আব্দুর রহিম ও সাগর। ভোলা-বরিশাল মজু চৌধুরী হাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তর এলাকায় পৌঁছলে তার বিপরীত দিক থেকে ছেড়ে আসা ড্রাম ট্রাক ঘটনাস্থল এসে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। স্থানীয়রা পিক-আপ ভ্যানে থাকা ৩জনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক হেলপার (শ্রমিক) আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন। চালক রুবেল ও অপর শ্রমিক সাগরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ড্রামট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে শ্রমিকের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১২:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪