ঝিকরগাছায় বিজ্ঞান মেলা ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
যশোরের ঝিকরগাছায় বিজ্ঞান মেলা ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) সকালে ঝিকরগাছা প্রি-ক্যাডেট স্কুলে আয়োজিত বিজ্ঞান মেলা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা প্রি-ক্যাডেট স্কুলের চেয়ারম্যান ও যশোর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী মুনিরুল হুদা।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন খান, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি মো. আজিজুল হক, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুমা মিম, সাংগঠনিক সম্পাদক মো. মনজুর আলম।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল আমীন মুকুল, প্রকৌশলী আব্দুর রব, ঝিকরগাছা প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আল-আমীন, অভিভাবক মো. হাবিবুর রহমান ও মিলি রানী পান্ডে। পরে সংবর্ধিত ১৮ জন ট্যালেন্টপুলে ও ১৯জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

























