ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল মা-মেয়ের মরদেহ, জকিগঞ্জে চাঞ্চল্য কক্সবাজারে আন্তর্জাতিক প্রতারক চক্রের আস্তানা, ছয় মাসে শত কোটি টাকা লুট! বড় ঋণ খেলাপিরা কেন শাস্তির বাইরে, বারবার কেন মিলছে ছাড়? একই দলের জার্সিতে মেসি-রোনাল্ডো! তেভেজের বিদায়ী ম্যাচ ঘিরে বড় পরিকল্পনা ধ্বংসযজ্ঞের পর শান্তির ইঙ্গিত, ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি পুতিনের ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক আকাশে মেঘ দেখলেই যারা পালায়, তাদের চেনেন: শফিকুর রহমান জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

‘আগামি তিন দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ দেশে আসবে’

মো. মশিউর রহমান,টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ২৬১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, প্রতিবেশি দেশ ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশে কোন প্রভাব পরবে না। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে কি না তা আমার জানা নেই।

শনিবার(২৩ মার্চ) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে সকল এমপিদের সংবর্ধনা ও প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্যদের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পেঁয়াজ আজ কিংবা আগামিকাল ট্রেনে উঠবে। আগামি তিন দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে। ভারত থেকে পেঁয়াজ আসা নিয়ে কোন রকম সমম্যা আছে বলে আমার জানা নেই।

তিনি আরও বলেন, বাজার তার আপন গতিতেই চলবে। ৫-১০ টাকা বাড়লে সেটা নিয়ে কিছু না করা হলেও কেউ যদি মজুদদারি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাভাবিক বাজারে বেঁচা-কেনায় বাণিজ্য মন্ত্রনালয় কোন রকম পুলিশি তৎপরতা বা ম্যাজিস্ট্রেসি তৎপরতার প্রয়োজন নেই। বাজারে যথেষ্ট পরিমাণ পণ্যের সরবরাহ আছে এবং দামও যৌক্তিক পর্যায়ে আছে বলে তিনি মনে করেন।

হঠাৎ চালের মূল্য বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, চাল খাদ্য মন্ত্রণালয়ের বিষয়। এ কারণে আরেক মন্ত্রণালয়ের বিষয়ে কোন কিছু বলা সমীচীন হবে না।

এসময় জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘আগামি তিন দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ দেশে আসবে’

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪