ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার কাজে যশোরে বিএনপির সংহতি চার দশকেও পোশাকশিল্পের উচ্চ পদে কাটেনি বিদেশিনির্ভরতা স্বাস্থ্যসেবায় নারী কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর জুবাইদার ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কমিটি, আহ্বায়ক দুদু- সদস্য সচিব টুকু মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার পটুয়াখালীতে স্কাউটসের ৯৫তম কার্যনির্বাহী কমিটির সভা যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার আইন লঙ্ঘন করে ক্রুড অয়েল রিফাইনারি গড়ার পাঁয়তারা: হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা ন্যায্য মজুরি ছাড়া টেকসই হবে না পোশাকশিল্প নারীদের জন্য নামছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

ব্যাংক খাতে সংস্কার, ১০ ব্যাংকে নতুন এমডি!

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০২:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ৬ ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকে ব্যাংক খাতে সংস্কারের অংশ হিসেবে নতুন এমডি নিয়োগের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার অনুমোদন পেলেই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খানকে সোনালী ব্যাংকে, অগ্রণী ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামকে একই ব্যাংকে, প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি মজিবুর রহমানকে জনতা ব্যাংকে, জনতা ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দীনকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে (বিডিবিএল)রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিমকে রূপালি ব্যাংকে ও জনতা ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান খানকে বেসিক ব্যাংকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

অন্যদিক, রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত চারটি ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সালমা বানুকে পল্লী সঞ্চয় ব্যাংকে,বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষকে প্রবাসী কল্যাণ ব্যাংকে, সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মিজ সঞ্চিতা বিনতে আলীকে কৃষি ব্যাংকে এবং সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি হিসেবে সুপারিশ করা হয়েছে।

গত ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারি ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ও এমডিদের সরিয়ে দেওয়া হয়। তারপর থেকে গুরুত্বপূর্ণ এসব প্রতিষ্ঠান ভারপ্রাপ্ত এমডিদের দিয়ে পরিচালিত হয়ে আসছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্যাংক খাতে সংস্কার, ১০ ব্যাংকে নতুন এমডি!

সংবাদ প্রকাশের সময় : ০৭:০২:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪