ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

অর্থনীতিতে নোবেল পেলেন তিন শিক্ষাবিদ

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ১৮৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্র ও তুরস্কের তিন শিক্ষাবিদ। তারা হলো- তুরস্কের ড্যারন অ্যাসেমোগ্লু এবং যুক্তরাষ্ট্রের সাইমন জনসন ও জেমস এ. রবিনসন।

সোমবার (১৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টায় সুইডেনের স্টকহোম থেকে চলতি বছরের অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। খবর দ্য ইকনোমিক টাইমসের।

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। তবে এ বছর ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্র, ৮ অক্টোবর পদার্থবিদ্যা, ৯ অক্টোবর রসায়ন, ১০ অক্টোবর সাহিত্য ও ১১ অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হয়। ১৪ অক্টোবর অর্থনীতিতে পুরস্কারজয়ীর নাম প্রকাশের মাধ্যমে শেষ হলো নোবেল পুরস্কার ঘোষণা।

এর আগে গত বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলো মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন। নারী শ্রম বাজারের ফলাফল সম্পর্কে জ্ঞানবৃদ্ধিতে অবদানের জন্য এই সম্মাননা পান তিনি।

২০২২ সালে অর্থনীতিতে নোবেল জিতেছিলো ৩ মার্কিন নাগরিক। তারা হলেন বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড, ফিলিপ এইচ ডিবভিগ। ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় এ পুরস্কার দেয়া হয় তাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অর্থনীতিতে নোবেল পেলেন তিন শিক্ষাবিদ

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪