ঢাকা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ছাড়াল ৫২৪ ২৮ বলে সেঞ্চুরি, ছক্কার ঝড়ে বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট বন্ধ

বললেন আইন উপদেষ্টা

মাগুরায় শিশু ধর্ষণের বিচার ৭ দিনের মধ্যে শুরু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুর ঘটনার বিচার কাজ নিয়ে আইন উপদেষ্টা বলেছেন, আমরা আশা করছি সাতদিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। ধর্ষণ মামলায় অতীতে বিচার কাজ শুরু হয়ে অধ্যাহত শুনানির মাধ্যমে ৭/৮ দিনের বিচার কাজ শেষ হওয়ার নজির আছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এসব কথা বলেন আইন উপদেষ্টা।

এসময় তিনি বলেন, সাতদিনের মধ্যে যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আশা করছি আমাদের বিচারকরা দ্রুততার সাথে ন্যায়বিচার নিশ্চিত করতে পারবেন। কারণ এখানে এতো সাক্ষ্য রয়েছে, ডিএনএ টেস্ট পাওয়া যাবে, পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে-আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে এবং অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

আইন উপদেষ্টা আরও বলেন, আমরা বিশেষ ব্যবস্থায় আজকেই পোস্টমোর্টেম নেওয়ার ব্যবস্থা করেছি, আজকেই পাওয়া যাবে। ডিএনএ রিপোর্ট একটা প্রক্রিয়ায় থাকে, আশা করছি আগামী পাঁচদিনের মধ্যে পেয়ে যাবো। ডিএনএ স্যাম্পল কালেকশন হয়ে গেছে। ইতোমধ্যে ১২-১৩ জনের ১৬১ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বললেন আইন উপদেষ্টা

মাগুরায় শিশু ধর্ষণের বিচার ৭ দিনের মধ্যে শুরু

সংবাদ প্রকাশের সময় : ০৪:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫