ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈভবের ব্যাটে রেকর্ডের পর রেকর্ড ভর্তুকি নিয়ে তদন্তের জেরে ১৬ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের, উদ্বেগে ভারত বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ছাড়াল ৫২৪

স্বর্ণের দোকানে ডাকাতি ও ককটেল বিস্ফোরণ, দোকান মালিক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারের আশুলিয়ায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান দোকান মালিক। রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে তারাবির নামাজের সময় ফাঁকা বাজারে নিজ স্বর্ণের দোকান বন্ধ করছিলেন মালিক দিলীপ দাস। এসময় ৪-৫ জন দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে দোকান মালিক দিলীপকে ছুরিকাঘাত করে। তার কাছে থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দোকান মালিককে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার কর্মকর্তা কামাল হোসেন (ওসি তদন্ত) জানান, ককটেল ফাটিয়ে ও দোকান মালিককে কুপিয়ে দুর্বৃত্তরা একটি ব্যাগ নিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো যাবে।

এদিকে, ওই স্বর্ণের দোকানের মালিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক মেরাজুর রহমান পাভেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বর্ণের দোকানে ডাকাতি ও ককটেল বিস্ফোরণ, দোকান মালিক নিহত

সংবাদ প্রকাশের সময় : ১২:০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫