ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দলের নেতা নিহত থানায় হামলা-আগুন: ভিডিও-ছবি দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাড়িতে আগুন মির্জা আজমের ভাইকে ধরে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন গ্রেপ্তার নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুন শেখ হাসিনা পরিবারের ১৫৬ ব্যাংক হিসাবে জব্দ ১,০৪৫ কোটি টাকা যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে ১ ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান, ঢাকায় আটক ৩

স্বর্ণের দোকানে ডাকাতি ও ককটেল বিস্ফোরণ, দোকান মালিক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারের আশুলিয়ায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান দোকান মালিক। রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে তারাবির নামাজের সময় ফাঁকা বাজারে নিজ স্বর্ণের দোকান বন্ধ করছিলেন মালিক দিলীপ দাস। এসময় ৪-৫ জন দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে দোকান মালিক দিলীপকে ছুরিকাঘাত করে। তার কাছে থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দোকান মালিককে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার কর্মকর্তা কামাল হোসেন (ওসি তদন্ত) জানান, ককটেল ফাটিয়ে ও দোকান মালিককে কুপিয়ে দুর্বৃত্তরা একটি ব্যাগ নিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো যাবে।

এদিকে, ওই স্বর্ণের দোকানের মালিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক মেরাজুর রহমান পাভেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বর্ণের দোকানে ডাকাতি ও ককটেল বিস্ফোরণ, দোকান মালিক নিহত

সংবাদ প্রকাশের সময় : ১২:০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫