ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ক্যাশলেস লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে র‍্যালি কোটি টাকার যানবাহন ডাম্পিংয়ে নষ্ট, রেকার বাণিজ্যের নেপথ্যে কারা? জ্বালানির দাম বৃদ্ধির ধাক্কা, পরিবহন ব্যয় থেকে নিত্যপণ্যের বাজারে চাপ দেবিদ্বারে মা-ভাবি-ভাতিজিকে গলা কেটে হত্যা, হাসপাতালে ভাবিরও মৃত্যু এমপি নজরুলের বাসায় দ্বিতীয় স্ত্রীর শেষ চিঠি, উঠে এসেছে সম্পর্কের টানাপোড়েন বিমানবন্দর রেলস্টেশনে পরিচয়, জামালপুরে নিয়ে যৌনপল্লীতে বিক্রি দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ইউক্রেনের গণ্ডি পেরিয়ে ন্যাটোভুক্ত দেশগুলোতে হামলার শঙ্কা, বাড়ছে উদ্বেগ ইউপি ভোট নিয়ে নতুন হিসাব, নজর জানুয়ারিতে

বাসের চাকায় পিষ্ট ভ্যান যাত্রী

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের আক্কেলপুর-বগুড়া সড়কের উপজেলা পরিষদ কেজি স্কুল গেটের সামনে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক ভ্যানের যাত্রী। ঘটনার পর থেকেই আক্কেলপুর বগুড়া সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আক্কেলপুর উপজেলা পরিষদ কেজি স্কুলের সামনে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায় ভ্যানযাত্রী আসলাম।

নিহত আসলাম সরদার (৪৩) জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের শান্তা গ্রামের মৃত কফিল সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আসলাম নিজ বাড়ি শান্তা গ্রাম থেকে ভ্যান যোগে বাজারে যাচ্ছিলেন। পথে আক্কেলপুর-বগুড়া সড়কের আক্কেলপুর উপজেলা পরিষদ কেজি স্কুল গেটের সামনে সকাল সাড়ে ৯টার দিকে বগুড়াগামী বাসের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। এ সময় আসলাম সরদার ছিটকে বাসের নিচে গিয়ে প্রথমে হাতের উপর দিয়ে চাকা যায়। এরপর বাসটি না থামিয়ে আবারও সামনের দিকে গতি বাড়ালে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনার পর থেকে আক্কেলপুর-বগুড়া সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

প্রতিবেশীরা জানান, বাড়ি থেকে সকালে নাস্তা করে ভ্যানযোগে বাজারে যাচ্ছিল এ সময় আক্কেলপুর বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা বগুড়াগামী দ্রুতগতিতে চালানো বাস ভ্যানে ধাক্কা দেয়। এতে বাসটির চাকায় এক হত পিষ্ট হয়। বাসটি থেমে থাকলে হয়তো হাতের ক্ষতি হলেও প্রাণে বেঁচে যেত। কিন্ত বাসটি পুনরায় গতি বাড়িয়ে ঘটনাস্থল ত্যাগের সময় পিষ্ট হয় মাথা। এরপর ঘটনাস্থলেই মারা যায় আসলাম। শহরের মধ্যে দ্রুত গতিতে বাস চালানোর কারণে প্রায়ই বগুড়াগামী বাসের ধাক্কায় প্রাণহানির ঘটনা ঘটে। তাই শহরের মধ্যে দ্রুত গতিতে বাস চালানো বন্ধের দাবি জানান তিনি।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, ঘটনার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পৌছার আগেই নিহতের পরিবার তার লাশ নিজ বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাসের চাকায় পিষ্ট ভ্যান যাত্রী

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫