ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই বছর পর খুলনা-কলকাতা রুটে আবারও চালু হচ্ছে বন্ধন ট্রেন বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামীকে আজীবন পারিবারিক পেনশন, বদলেছে পেনশনের হিসাব ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের আহ্বান জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৬ মৃত্যু ও হাসপাতালে ১,৫৯৩ ভর্তি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৩৫ জন, সফরসঙ্গীদের তালিকায় যারা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া

বললেন জামায়াতের আমির

আল্লাহ বিচার করেছেন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাড়ে ১৫ বছর দারুণভাবে দাপিয়ে বেড়িয়েছেন একজন। মাঝে মধ্যে তিনি বিনা টিকিট ও ভিসায় আমাদের বিদেশে পাঠিয়ে দিতেন। আল্লাহ তার বিচার করেছেন। তারা আমাদের জন্য যা পছন্দ করেছিলেন, আল্লাহ তাদের জন্য তাই পছন্দ করেছেন। এখন তাদের অনেকে বিনা ভিসা ও টিকেটে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের একজন বিচারককে তো আপনারা কলাপাতায় ঘুমাতে দেখেছেন। তার বিছানার অভাব ছিল না। তার সৎ সাহসের, সততার, মানবতাবোধ, স্বচ্ছতার অভাব ছিল। সুবিচার দেওয়ার অভাব থাকায় তাকে বনে-জঙ্গলে কলাপাতায় ঘুমাতে হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মীসভায় তিনি এমন মন্তব্য করেন।

জামায়াতের আমির বলেন, জাতির নেতৃত্বের জায়গায় যারা থাকেন, তাদের সুনির্দিষ্ট কমিটমেন্ট, মিশন ও ভিশন থাকতে হবে। রাজনীতিতে  ধোঁকাবাজি ও মিথ্যাচার দেখতে দেখতে দেশের জনগণ এখন ক্লান্ত-বিরক্ত। ধোঁকাবাজদের দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন সম্ভব নয়।

তিনি বলেন, আমরা গুম-খুনের বিচার এজন্য আগে চাই ভবিষ্যতে যাতে এভাবে কেউ মানবাধিকার লঙ্ঘন করতে না পারে। সেটি নিশ্চিত করার জন্য এর বিচার হওয়া জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বললেন জামায়াতের আমির

আল্লাহ বিচার করেছেন

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫