ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য বৈভবের ব্যাটে রেকর্ডের পর রেকর্ড ভর্তুকি নিয়ে তদন্তের জেরে ১৬ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের, উদ্বেগে ভারত বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ

সাগর রুনি হত্যা : আবারও পেছালো মামলার তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ২০২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিক দম্পতি সাগর ও রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১১২ বারের মতো পিছিয়েছে আদালত। প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ১৮ নভেম্বর ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এই দিন ধার্য করেন। এদিন আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শফিকুল আলম প্রতিবেদন দাখিল করতে অপারগতা প্রকাশ করেন।

এর আগে, গত ১ অক্টোবর আলোচিত এই হত্যা মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তা করার অনুমতি পান সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরসহ ৯ আইনজীবী।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার শুরুতে তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক এসআই। চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তভার র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়। তখন থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাগর রুনি হত্যা : আবারও পেছালো মামলার তদন্ত প্রতিবেদন

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪