ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৫১ জমির আইল কাটা নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত পাঁচবিবিতে পুকুরের তলদেশে মিলল ৪২ কেজির দুই কষ্টিপাথরের মূর্তি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান যশোরে প্রাইভেটকারে মিলল ১৫ স্বর্ণের বার, আটক তিন ৩ হাজার একরের সেকেন্ডারি সিটি, ঢাকার আবাসন সংকটে বড় পরিকল্পনা ভ্যাটের আওতায় আসছে ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা হয়নি বলেই বারবার ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী নাশকতা ঠেকানো ও তৃণমূল সামলাতে বিএনপির পাঁচ নেতার বিশেষ দায়িত্ব

হবিগঞ্জে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ২১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জ শহরে আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারের ষ্টাফদের জিম্মি করে ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা দোকানে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ ঘটনায় অসিম চন্দ্র দাশ নামে দোকান কর্মচারী আহত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে এ ডাকাতির ঘটনা ঘটে।

দোকানের মালিক রূপক দাশ জানান, ক্যাশে লাখ টাকা ছিল। শনিবার (৫ অক্টোবর) কর্মচারিদের বেতন বোনাস পরিশোধ করার কথা ছিল।

আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারের কর্মচারি অসিম দাশ জানান, শুক্রবার রাতে ৬/৭ জন অস্ত্রধারী ডাকাত টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে। এসময় দোকানের ভিতর ঘুমিয়ে থাকা কর্মচারিদের অস্ত্র ঠেকিয়ে ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা ও মূল্যবান জিনিসিপত্র লুট করে নিয়ে যায়। ডাকাত দলের সবাই কালো পোষাক পরিহিত ছিল। প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল।

এদিকে, ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও ব্যবসায়ি সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হবিগঞ্জে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪