সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও-২ আসনের ৭ বারের সাবেক এমপি দবিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, রুহিয়া থানার রামনাথ বাজারের একজন আওয়ামী লীগ নেতার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তিনি প্রধান আসামি।
উল্লেখ্য, সাবেক এমপি দবিরুল ইসলামের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি, জমি দখল ও হত্যার দুটি মামলা রয়েছে। এই দুটি মামলার প্রধান আসামি ছিলেন তিনি।





















