সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত ডিআইজি হলেন ৪৭ পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে
পুলিশ সুপার পদমর্যাদার ৪৭ কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান।
পদোন্নতি পাওয়া ৪৭ কর্মকর্তার তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
পদোন্নতি পাওয়া ৪৭ কর্মকর্তার মধ্যে ১২ জন জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।





















