ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোরের ঢাকায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৯.৫ ডিগ্রিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ পাবনায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য বৈভবের ব্যাটে রেকর্ডের পর রেকর্ড ভর্তুকি নিয়ে তদন্তের জেরে ১৬ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের, উদ্বেগে ভারত বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার

বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২৯৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বব্যাংক বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারেরও বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে জানান সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহে সেক।

এ সময় তিনি জানান, বিশ্বব্যাংক চলতি অর্থবছরে বাংলাদেশে ঋণ বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছে, যা অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিকে সহায়তা করবে।

তিনি আরও জানান, বিশ্বব্যাংক চলতি অর্থবছরে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার নতুন অর্থায়ন সংগ্রহ করতে সক্ষম হবে, যা গুরুত্বপূর্ণ সংস্কার, বন্যা মোকাবিলা, বায়ুর মান উন্নয়ন এবং স্বাস্থ্যখাতে সহায়তা প্রদান করবে।

এর আগে, রোববার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংককে এক বিলিয়ন ডলার বা ১০০ কোটি ডলার ঋণ সহায়তার ঘোষণা দেয় সংস্থাটি। বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল গভর্নর ড. আহসান এইচ মনসুরের সাথে বৈঠক করে এই ঘোষণা দেয়।

এরমধ্যে, পলিসি বেইজড ঋণ হিসেবে ৭৫০ মিলিয়ন ডলার পাবে বাংলাদেশ ব্যাংক। ইনভেস্টমেন্ট লোন এবং গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে ২৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেয়া হচ্ছে। ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হওয়ার কথা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪