ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

রাজধানীর সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা

সুপন রায়
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ২০২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর সড়কে নেই ট্রাফিক পুলিশ। এ অবস্থায় কয়েকদিন থেকে ঢাকার সড়কগুলোয় ট্রাফিক পুলিশের ভূমিকায় রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষার্থীরা।

bangla times 1

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়ক ঘুরে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। গুলিস্তান, জিরো পয়েন্ট, মগবাজার, ওয়্যারলেস, শান্তিনগর, আবুল হোটেল সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

bangla times 2 2

সরেজমিন দেখা গেছে, শিক্ষার্থীরা রাস্তায় সিগন্যাল নিয়ন্ত্রণের পাশাপাশি ফুটপাতে হাঁটা, নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠানামা ও গণপরিবহন নির্দিষ্ট স্থানে থামার নির্দেশনা দেন। নিয়ম মেনে চলতে মানুষ ও গাড়িচালকদের বাধ্য করছেন। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা মানুষকে নিয়ম-শৃঙ্খলা শেখাচ্ছেন এসব শিক্ষার্থীরা।

bangla times 4 1

মো. সাগর শেখ নামে এক শিক্ষার্থী বলেন, সিগন্যালের পাশাপাশি গাড়িগুলো যেন লাইন ধরে চলে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমার ভালো লাগছে যে, মানুষকে সচেতন করা যাচ্ছে।

bangla times 5 1

তিনি আরও বলেন, আমরা আনন্দ নিয়ে কাজ করছি। আমরা চাই সড়কে সর্বোচ্চ শৃঙ্খলা আসুক। মানুষ কিছুটা শিখে গেলে পরে এই ধারা বজায় থাকবে।

bangla times 1 3

এদিকে, শিক্ষার্থীদের এই কাজে খুশি পথচারী ও গণপরিবহন চালকরাও। তারা জানান, পুলিশ নেই, কিন্ত সড়কে বিশৃঙ্খলা নেই। শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছে। সড়কে যানজটও তৈরি হচ্ছে না।

bangla times 7

উল্লেখ্য, ৫ আগস্ট (সোমবার) আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজধানীর সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪