ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি পদে বিএনপির দুই মনোনয়নপত্র, ১১ দলের প্রার্থী অলি সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার হেফাজত আমির বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিভ্রান্তি ছড়ানোর সুযোগ দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী শ্যামনগরবাসীর নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে হাইকোর্টের রুল জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই জামায়াত জঙ্গল ছেড়ে লোকালয়ে বিষধর সাপ, খাদ্যসংকট ও সংকুচিত আবাসস্থলই কি কারণ? এসএসসি ও সমমানের ফল সোমবার, জানা যাবে ৩ উপায়ে একই খাটে মা-ছেলের লাশ, শিশুর হাত-পা বাঁধা—যশোরে রহস্যজনক মৃত্যু মাকে খুঁজতে এসে মিলল পলিথিনে মোড়ানো মরদেহ, মেলেনি মাথা ও পা

চাকই মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা

এস এম শরিফুল ইসলাম ,নড়াইল
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলে তিন দিনব্যাপী চাকই-রুখালী ঐতিহ্যবাহী পৌষ মেলার প্রথম দিনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিছালি ইউনিয়নের চাকই মাঠে এ ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়। দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার নারী-পুরুষ ও শিশুর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ। শীতের পড়ন্ত বিকেলে ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন সকলেই।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, নড়াইল, যশোর, মাগুরাসহ বিভিন্ন এলাকা আসা ৩২টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। এতে প্রথম হয় যশোরের অভয়নগর উপজেলার সিংগাড়ী থেকে আসা রাব্বি ইসলামের ঘোড়া, নড়াইলের লোহাগড়া উপজেলার নওখোলা গ্রামের আইয়ুব হোসেনের ঘোড়াটি দ্বিতীয়, নড়াইল সদর উপজেলার মির্জাপুরের নিছার আলীর ঘোড়াটি তৃতীয় এবং যশোরের অভয়নগর উপজেলার পুড়াখালী এলাকার রাসেলের ঘোড়াটি চতুর্থ হয়েছে। যথাক্রমে তাদের দশ হাজার, সাত হাজার, পাঁচ হাজার ও তিন হাজার টাকা উপহার দেওয়া হয়েছে।

মেলা আয়োজক কমিটির সভাপতি ও বিছালী ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাসরাত বলেন, ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের এই আয়োজন যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এটা সম্পর্কে জানতে পারে এবং আরও সুন্দর করে পালন করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাকই মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা

সংবাদ প্রকাশের সময় : ১০:২৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫