ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেষবারের মতো মায়ের মুখ দেখল ছেলে, কারাফটকে ৫ মিনিটের বিদায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ ওসিকে তিন দিনের আলটিমেটাম, থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি যুবলীগ-ছাত্রলীগ নেতার ১৫ বছরে দেশ থেকে পাচার ২৮ লাখ কোটি টাকা : রাষ্ট্রপতি এবিজি মিডিয়া কাপ: চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ টাকা ফ্যাসিস্টদের পুনরুত্থান রুখতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা, আপসহীন থাকার বার্তা আইনমন্ত্রীর শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা জুন থেকে ঢাকার ১৩ এলাকায় বিশুদ্ধ পানি দেবে গন্ধর্বপুর, বন্ধ হবে কয়েকশ নলকূপ জাতীয় ঐক্যের জন্য গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: শফিকুর রহমান নদীর ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, বদলাবে নগর পরিকল্পনা?

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রভাব

পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ

খুলনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় আবারও পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকেরা। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।

আওয়ামী লীগ আগামী ২৯ ও ৩০ নভেম্বর সারা দেশে লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় শনিবার বিকেল থেকেই মাওয়া হয়ে পদ্মা সেতু দিয়ে চলাচলকারী অধিকাংশ পরিবহন নতুন টিকিট বিক্রিও বন্ধ রেখেছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তাকে সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন পরিবহন সংশ্লিষ্টরা।

খুলনা ইমাদ পরিবহনের ব্যবস্থাপক মো. জাকির হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শনিবার বিকেল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তাঁদের একটি বাস বিকেলে পথে আটকে পড়েছিল। তবে বাসটির বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কবে নাগাদ এ রুটে আবার বাস চলাচল শুরু হবে, সে বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে, খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ব্যবস্থাপক মো. কাদের জানান, শনিবার সকাল থেকে তাঁরা স্বাভাবিকভাবেই বাস চালিয়েছেন। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে বাস চলাচল অব্যাহত রাখা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান বলেন, যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি পরিবহন ও জানমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিকল্প হিসেবে খুলনা থেকে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলবে।

তিনি আরও জানান, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রুটেই বাস চলাচল অব্যাহত থাকবে। আপাতত গোপালগঞ্জ হয়ে কোনো বাস চলবে না।

এদিকে, ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যার পর গোপালগঞ্জের পাঁচ উপজেলায় বিক্ষোভ ও মশালমিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা। এর আগে গত ১৯ অক্টোবরও লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল।

ফলে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের প্রভাব পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগে। বিকল্প পথে বাস চললেও যাত্রীদের বাড়তি সময় ও ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রভাব

পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ

সংবাদ প্রকাশের সময় : ১০:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬