ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাবার মরদেহ রেখেই সম্পত্তি নিয়ে সন্তানদের মারামারি

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাড়ির দরজায় দাঁড়িয়ে লাশবাহী গাড়ি। ভেতরে ৮১ বছরের বৃদ্ধ মফিজ উল্ল্যার নিথর দেহ। আর সেই লাশ বাড়িতে রেখেই সম্পত্তির ভাগ-বাটোয়ারা ও দলিল-দস্তাবেজ নিয়ে সন্তানদের মধ্যে হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। বাবার শেষ বিদায়ের প্রস্তুতির মধ্যেই এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের ব্যাপারী বাড়িতে। মফিজ উল্ল্যা ওই বাড়ির জালাল আহমেদের ছেলে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে মফিজ উল্লাহ তার প্রবাসী ছেলে মনিরের বাড়িতে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরন করেন।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মফিজ উল্ল্যা ও তাঁর স্বজনদের হয়রানি করা হচ্ছিল। এ নিয়ে একাধিক মামলা চলমান রয়েছে।

অভিযোগ রয়েছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মনিরের বাড়িতে তার ভাই মিলন, ফারুক, বোন রোজিনা ও নাসিমা হামলা চালিয়ে দলিল-দস্তাবেজ নিয়ে যায় এবং ভাঙচুর ও মারামারি করে। এতে মনিরের স্ত্রী আখি বেগম, সৎ মা নাজমুন নাহার ও শাশুড়ি কুলসুম বেগম আহত হন।

পরিবারের দাবি, হামলার পর থেকে নিখোঁজ রয়েছেন নাজমুন নাহার। সিসিটিভি ফুটেজে তাঁকে মারধরের দৃশ্য দেখা গেছে বলেও দাবি তাঁদের।

জানা যায়, মফিজ উল্ল্যার ৫ ছেলে ও দুই মেয়ে। মারা যাওয়ার আগ পর্যন্ত সে প্রবাসী সন্তান মনিরের বাড়িতে থাকতো। এরআগে জমি নিয়ে তার সন্তানদের মাঝে বিরোধ তৈরি হয়। তা নিয়ে মামলাও হয়েছে। পারিবারিক বিরোধের কারণেই মফিজ উল্ল্যাকে মনিরের বাড়িতে থাকতে হতো। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পরিবারটির মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃদ্ধের মৃত্যুর পর লাশ বাড়িতে থাকা অবস্থায় এমন সংঘাতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিরোধের আইনসম্মত সমাধানের দাবি জানান। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিলন ও ফারুক বলেন, জমির দলিল হারানোর আশঙ্কায় তাঁরা দলিলপত্র উদ্ধার করতে গিয়েছিলেন। তবে তাঁদের যাওয়ার আগে কে বা কারা ভাঙচুর কিংবা হামলা করেছে, তা তাঁরা জানেন না।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কোন অভিযোগও পাইনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাবার মরদেহ রেখেই সম্পত্তি নিয়ে সন্তানদের মারামারি

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬