ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি জমিতে বেসরকারি বাণিজ্য, ডেভেলপারের চুক্তিতে বিক্রি হচ্ছে ফ্ল্যাট!

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীতে হকার্স সমিতি ও ডেভেলপারের বিরুদ্ধে জমি দখল ও রুম বিক্রির অভিযোগ; পৌরসভার একাধিক নোটিশের পরও বন্ধ হয়নি কাজ

নোয়াখালী শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জমি ঘিরে বহুতল ভবন নির্মাণকে কেন্দ্র করে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমিটেড ও এইচ.কে রিয়েল এস্টেটের বিরুদ্ধে বন্দোবস্তের জমির সীমানা ছাড়িয়ে গণপূর্ত বিভাগের জমি দখল, অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ এবং নির্মাণকাজ শেষ হওয়ার আগেই রুম বিক্রির অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

অভিযোগের কেন্দ্রে থাকা ভবনটির জন্য নোয়াখালী পৌরসভার অনুমোদন রয়েছে সাত তলা পর্যন্ত। অথচ সেখানে ১০ তলা ভবন নির্মাণের উপযোগী করে মাটির নিচে দুই তলা বেজমেন্ট তৈরির কাজ চলছে। পৌরসভা থেকে একাধিকবার নির্মাণকাজ বন্ধ রাখার নোটিশ দেওয়া হলেও কাজ অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুধু ভবনের উচ্চতা কিংবা নকশা পরিবর্তন নয়, সমিতির নামে বন্দোবস্ত দেওয়া সরকারি খাসজমিতে নির্মিতব্য ভবনের অধিকাংশ রুম বাইরের ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রির অভিযোগও সামনে এসেছে। এতে সরকারি জমির বন্দোবস্তের শর্ত, ডেভেলপমেন্ট চুক্তির বৈধতা এবং সমিতির প্রকৃত সদস্যদের স্বার্থ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

সাত তলার অনুমোদন, কাজ চলছে ১০ তলার

সরেজমিনে দেখা গেছে, শহরের ফ্ল্যাট রোডের পূর্ব পাশে নির্মাণাধীন ভবনটিতে এইচ.কে রিয়েল এস্টেটের সাইনবোর্ড রয়েছে। সেখানে ১০ তলা ফাউন্ডেশনবিশিষ্ট ভবন নির্মাণের কাজ চলছে।

অভিযোগ অনুযায়ী, অনুমোদিত নকশায় ৭৫ ফুট উচ্চতার সাত তলা ভবনের জন্য মাটির নিচে একটি বেজমেন্ট থাকার কথা। কিন্তু নির্মাণকাজে তৈরি করা হচ্ছে দুই তলা বেজমেন্ট। এতে ভবনের অনুমোদিত নকশা, উচ্চতা ও কাঠামোগত বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহম্মেদ খান জানান, নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমিটেডকে ৭৫ ফুট উচ্চতার সাত তলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু সমিতি কর্তৃপক্ষ অনুমোদিত নকশা পরিবর্তন করে ১০ তলা ভবন নির্মাণের কাজ শুরু করেছে। এ কারণে পৌরসভা থেকে একাধিকবার নোটিশ দিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্দেশ অমান্য করে নির্মাণকাজ চালিয়ে গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে পৌরসভার একাধিক নোটিশের পরও কীভাবে প্রকাশ্যে নির্মাণকাজ চলছে, সেই প্রশ্নের উত্তর মেলেনি। অনুমোদিত নকশার বাইরে নির্মাণের বিষয়টি শনাক্ত হওয়ার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় ব্যবসায়ীরা।

নির্মাণ শেষ হওয়ার আগেই রুম বিক্রির অভিযোগ

ভবন নির্মাণকে ঘিরে সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি হলো রুম বিক্রি। মার্কেটের একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর দাবি, সমিতির নেতারা এইচ.কে রিয়েল এস্টেটের সঙ্গে চুক্তি করে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু ভবনের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই অধিকাংশ রুম বাইরের ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করা হচ্ছে।

তাদের অভিযোগ, এইচ.কে রিয়েল এস্টেটের স্বত্বাধিকারী হাসান খান ও সমিতির কয়েকজন নেতা যৌথভাবে এসব রুম বিক্রির কার্যক্রম চালাচ্ছেন। অথচ ডেভেলপার প্রতিষ্ঠানের কোনো সদস্যপদ সমিতিতে নেই।

ব্যবসায়ীদের দাবি, সমিতির নামে বন্দোবস্ত দেওয়া সরকারি জমিতে নির্মিতব্য ভবনের রুম বাইরের ব্যক্তিদের কাছে বিক্রি করা হলে বন্দোবস্তের শর্ত ও সমিতির নিবন্ধনের বিধান লঙ্ঘনের প্রশ্ন উঠতে পারে।

তাদের ভাষ্য, জমিটি সরকারি খাসজমি। ২০৪০ সালের আগে সমিতির নামে বন্দোবস্তকৃত এই জমি বিক্রি বা হস্তান্তরের সুযোগ নেই। ফলে ডেভেলপমেন্ট চুক্তি, রুম বিক্রির প্রক্রিয়া এবং অর্থ লেনদেনের বৈধতা খতিয়ে দেখা জরুরি।

হকারদের জন্য মার্কেট, নিয়ন্ত্রণে প্রভাবশালীরা?

স্থানীয় সূত্র ও সমিতির ইতিহাস অনুযায়ী, ১৯৭৭ সালে মাত্র ২৪ জন হকার একত্রিত হয়ে শহরের ফ্ল্যাট রোডের পূর্ব পাশে জলাশয় ভরাট করে হকার্স মার্কেটের প্রাথমিক যাত্রা শুরু করেন। পরে কাগজে-কলমে ৯০ জন হকার সদস্য দেখিয়ে ১৯৮০ সালে জেলা প্রশাসনের অনুমোদন নিয়ে মার্কেটের কার্যক্রম শুরু হয়।

১৯৮৫ সালের ১৫ মার্চ সমবায় অধিদপ্তর থেকে ‘নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমিটেড’ নামে প্রতিষ্ঠানটি নিবন্ধন পায়। এরপর ১৯৯০ সালে জেলা প্রশাসন সমিতির নামে জেলা প্রশাসনের খাস খতিয়ানভুক্ত এক একর জমি বন্দোবস্ত দেয়।

অভিযোগ রয়েছে, বর্তমানে সমিতির ২৪০টি রুমের বিপরীতে সদস্যসংখ্যা ২৩৪ জন হলেও প্রকৃত হকারদের হাতে দোকানের নিয়ন্ত্রণ নেই বললেই চলে। পুরোনো কয়েকজন হকার ছাড়া অধিকাংশ দোকান দখল কিংবা পজিশন কেনাবেচার মাধ্যমে বিত্তবান ও প্রভাবশালীদের নিয়ন্ত্রণে চলে গেছে।

স্থানীয় ক্ষুদ্র হকার ও ব্যবসায়ীদের অভিযোগ, যাদের স্বার্থ রক্ষার জন্য মার্কেটটি প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই প্রকৃত হকারদের অনেকেই এখনো রোদ-বৃষ্টি উপেক্ষা করে শহরের অলিগলিতে ফুটপাতে ব্যবসা করছেন। অন্যদিকে তাঁদের নামে বরাদ্দ সরকারি জমির মার্কেট নিয়ন্ত্রণ করছেন প্রভাবশালীরা।

তাদের দাবি, হকারদের স্বার্থ রক্ষার পরিবর্তে একটি চক্র সমিতির কার্যক্রম ও সরকারি জমিকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করছে। নানা চাপ ও ভয়ভীতির কারণে প্রকৃত হকারদের অনেকেই প্রতিবাদ করতে পারছেন না।

গণপূর্ত বিভাগের জমি দখলের অভিযোগ

নির্মাণাধীন ভবনটির সীমানা নিয়েও আপত্তি তুলেছেন মাইজদী চান্দিনা ভিটি মালিক সমিতির নেতারা।

সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজ উল্যাহ ও কোষাধ্যক্ষ সাইদ উল হাসানের অভিযোগ, নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের নামে বন্দোবস্ত দেওয়া জমির দলিলের চৌহদ্দি অনুযায়ী ভবনটি পশ্চিমে ফ্ল্যাট রোড এবং উত্তরে মোহাম্মদিয়া-সংলগ্ন আবাসিক সড়ক ঘেঁষে নির্মাণের কথা।

কিন্তু এইচ.কে রিয়েল এস্টেটের স্বত্বাধিকারী হাসান খান ও সমিতির নেতারা দলিলের সীমানা অতিক্রম করেছেন বলে তাঁদের দাবি। তাঁদের অভিযোগ, ফ্ল্যাট রোড থেকে প্রায় ৩০ ফুট জায়গা ছেড়ে পূর্ব দিকে চান্দিনা ভিটি মালিকদের দখলে থাকা গণপূর্ত বিভাগের সরকারি জমির প্রায় ৫০ শতাংশ দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে।

চান্দিনা ভিটি মালিক সমিতির নেতারা বলেন, সরকারি জমির সীমানা নির্ধারণ করে জরিপ করা হলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে। এ বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলেও দাবি করেন তাঁরা।

তাঁদের আরও অভিযোগ, পৌরসভা, জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পৌরসভা থেকে নির্মাণকাজ বন্ধ রাখার নোটিশ দেওয়া হলেও তা উপেক্ষা করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার মেলেনি।

বেজমেন্ট খননে পাশের ভবনে ফাটলের অভিযোগ

ভবনের মাটির নিচে দুই তলা বেজমেন্ট নির্মাণের জন্য গভীরভাবে মাটি খনন করায় আশপাশের স্থাপনাগুলো ঝুঁকিতে পড়েছে বলেও অভিযোগ করেছেন চান্দিনা ভিটি মালিকেরা।

তাঁদের দাবি, খননকাজের কারণে পাশের কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। কিছু ভবন হেলে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এতে ব্যবসায়ী ও ভবন ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

তাঁদের আশঙ্কা, যথাযথ প্রকৌশলগত নিরাপত্তা, অনুমোদিত নকশা ও নির্মাণবিধি অনুসরণ না করে কাজ চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ভবনটির নির্মাণকাজ ও কাঠামোগত নিরাপত্তা যথাযথভাবে যাচাই না করা হলে ভবিষ্যতে বড় বিপর্যয়ের ঝুঁকি তৈরি হতে পারে বলেও তাঁরা সতর্ক করেছেন।

শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জেলা প্রশাসন, পৌরসভা ও গণপূর্ত বিভাগের কার্যালয়ের কাছাকাছি এমন নির্মাণকাজ চলার ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের অভিযোগ, সরকারি জমির সীমানা অতিক্রম, অনুমোদিত নকশার বাইরে নির্মাণ এবং রুম বিক্রির মতো গুরুতর অভিযোগ সামনে আসার পরও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাঁদের দাবি, সরকারি জমির সীমানা নির্ধারণ, নির্মাণকাজের বৈধতা যাচাই এবং রুম বিক্রির সঙ্গে জড়িতদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে।

সমিতির দাবি, নিজেদের জমিতেই নির্মাণ

অভিযোগের বিষয়ে নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শরীফ উল্লাহ সুমন বলেন, তাঁরা নিজেদের বন্দোবস্তকৃত জমিতে মার্কেটের ভবন নির্মাণ করছেন। একটি পক্ষ তাঁদের মার্কেটের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

ভবনের অনুমোদনের বিষয়ে তিনি জানান, সাত তলা ভবন নির্মাণের অনুমোদন পেয়েছেন তাঁরা। ১০ তলা পর্যন্ত নির্মাণের জন্য পৌরসভায় নকশা অনুমোদনের আবেদন জমা দিয়েছেন। তবে ১০ তলার নকশা অনুমোদনের আগেই কেন ওই উচ্চতার ভবনের নির্মাণকাজ চলছে, সে বিষয়ে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

ডেভেলপমেন্ট চুক্তি ও রুম বিক্রির অভিযোগ সম্পর্কে জানতে এইচ.কে রিয়েল এস্টেটের স্বত্বাধিকারী হাসান খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে বক্তব্য জানতে গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গেলে বদলিজনিত কারণে তাঁকে পাওয়া যায়নি। পরে উপবিভাগীয় প্রকৌশলী-১-এর সঙ্গে কথা বলতে চাইলে তিনি জানান, নতুন নির্বাহী প্রকৌশলী যোগদানের পর বিষয়টি খোঁজখবর নিয়ে মন্তব্য জানানো হবে।

নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে সরকারি জমি দখল, অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণ এবং রুম বিক্রির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনিও ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি জানান, ১০ তলা ভবনের অনুমোদন তিনি দেবেন না। জমি দখলের বিষয়টি গণপূর্ত বিভাগ এবং ভবনের বৈধতার বিষয়টি নোয়াখালী পৌরসভা দেখবে।

তদন্তের মুখে সরকারি জমি ও ভবনের বৈধতা

নোয়াখালী শহরের প্রাণকেন্দ্রে সরকারি জমি ঘিরে ওঠা এসব অভিযোগ এখন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। সমিতির নামে বন্দোবস্ত দেওয়া এক একর জমির প্রকৃত সীমানা কতটুকু? গণপূর্ত বিভাগের জমির কতটা ভবন নির্মাণের আওতায় এসেছে? সাত তলার অনুমোদন থাকা সত্ত্বেও ১০ তলা ভবনের উপযোগী অবকাঠামো নির্মাণের কাজ কীভাবে চলছে? আর ভবন নির্মাণ শেষ হওয়ার আগেই রুম বিক্রির ক্ষেত্রে কী ধরনের চুক্তি করা হয়েছে?

এসব প্রশ্নের উত্তর পেতে সমিতির মূল বন্দোবস্ত দলিল ও চৌহদ্দি, গণপূর্ত বিভাগের জমির জরিপ, ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তি, পৌরসভার অনুমোদিত নকশা এবং রুম বিক্রির চুক্তিপত্র ও অর্থ লেনদেনের তথ্য যাচাই করা প্রয়োজন।

একই সঙ্গে নির্মাণাধীন ভবনের কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা, আদালতের নিষেধাজ্ঞা থাকলে তা বাস্তবায়ন এবং সরকারি জমি দখলের অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারি জমিতে বেসরকারি বাণিজ্য, ডেভেলপারের চুক্তিতে বিক্রি হচ্ছে ফ্ল্যাট!

সংবাদ প্রকাশের সময় : ০৫:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬