গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে আগুন

- সংবাদ প্রকাশের সময় : ০১:১৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে মিছিল নিয়ে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে অবস্থান নেয় বিক্ষুব্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এসময় তার বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এক পর্যায়ে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়। তবে, এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখানো জানা যায়নি।
এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবি’র গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে অবরোধকারীরা। তবে, এতে কেউ আহত হয়েছে কি না খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের মিছিল থেকে এফএনএফ নামে একটি সুপার সপে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।





















