যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

- সংবাদ প্রকাশের সময় : ০৬:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শহরতলি শেখহাটির আলোচিত সন্ত্রাসী তৌহিদুর রহমান ওরফে জুয়েলের বাড়িতে অভিযান পরিচালনা করেছে। এ সময় জুয়েলকে আটক করা সম্ভব না হলেও তাঁর বসতবাড়ি থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে এই অভিযান চালানো হয়েছে বলে জেলা পুলিশের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
যশোর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, যশোর শহরতলির শেখহাটি পূর্বপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকার কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েল নামের এক ব্যক্তির বাউন্ডারি দেওয়া দুইতলা ভবনসংলগ্ন টিনশেড বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বসতবাড়ির সঙ্গে সংযুক্ত টিনশেড রান্নাঘরের টিনের চালের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন,চার রাউন্ড পিস্তলের গুলি, এক রাউন্ড ওয়ান শুটারের গুলি, একটি রিদিশা সুগারি টোস্ট বিস্কুটের খালি প্যাকেট, একটি সবুজ রঙের পলিথিনের প্যাকেট একটি ছোট কাপড়ের টুকরা।
পুলিশ জানান, অভিযানের টের পেয়ে মূল অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হন।তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলমান রয়েছে।
























