ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা, ফৌজদারি ও দেওয়ানী মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতা মুসা আটক আইসিসিবি হেরিটেজে সুরে-স্বাদে রাজকীয় সন্ধ্যা রোমাঞ্চকর ফাইনালে জমজমাট সমাপ্তি: এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা জিতল ইউল্যাব নির্বাচনী এজেন্টদের ভুড়িভোজ করালেন প্রতিমন্ত্রী টুকু পরকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকা গ্রেপ্তার ১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিন সৈয়দ আলীকে চিরকুটে লেখা ‘বেশি বাড়াবাড়ি করলে মারা যাবি’-উদ্ধার করলো পুলিশ আইসিসিবিতে একসঙ্গে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী জমির কলই তোলা নিয়ে বিরোধ, মহেশপুরে কুপিয়ে হত্যা

ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতা মুসা আটক

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে (৬৭) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মুসা মাহমুদ ঝিকরগাছা উপজেলা সদরের কৃষ্ণনগর গ্রামের মৃত শাহেদ আলি বিশ্বাসের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুসা মাহমুদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তার বিরুদ্ধে ঠিক কতটি মামলা রয়েছে জানতে চাইলে ডিবি ওসি জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং পূর্বের নথিপত্র যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। যাচাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতা মুসা আটক

সংবাদ প্রকাশের সময় : ০১:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬