ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালীতে স্কাউটসের ৯৫তম কার্যনির্বাহী কমিটির সভা যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার আইন লঙ্ঘন করে ক্রুড অয়েল রিফাইনারি গড়ার পাঁয়তারা: হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা ন্যায্য মজুরি ছাড়া টেকসই হবে না পোশাকশিল্প নারীদের জন্য নামছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা, ফৌজদারি ও দেওয়ানী মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতা মুসা আটক আইসিসিবি হেরিটেজে সুরে-স্বাদে রাজকীয় সন্ধ্যা রোমাঞ্চকর ফাইনালে জমজমাট সমাপ্তি: এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা জিতল ইউল্যাব

১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিন সৈয়দ আলীকে

ঝালকাঠি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি পৌর শহরের পূর্ব চাঁদকাটি বাইতুস সালাম জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন সৈয়দ আলীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে মসজিদ কমিটি ও মুসল্লিদের পক্ষ থেকে সৈয়দ আলীকে বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। দীর্ঘদিনের দায়িত্ব পালন ও মসজিদের প্রতি তাঁর আন্তরিকতার কথা স্মরণ করে বক্তারা তাঁর অবদানের প্রশংসা করেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব জানান, সৈয়দ আলী ২০১১ সালে এলজিইডি অধিদপ্তর থেকে অবসরে যাওয়ার পর থেকে এই মসজিদে বিনা পারিশ্রমিকে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ ১৬ বছর ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পর বার্ধক্যজনিত কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মসজিদ কমিটির কাছে আবেদন করেন। তাঁর দীর্ঘদিনের অবদান স্মরণীয় করে রাখতে কমিটির পক্ষ থেকে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি আরও জানান, সৈয়দ আলীর স্থলাভিষিক্ত হিসেবে নতুন একজনকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সম্মান ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে শারীরিকভাবে সুস্থ থাকা সাপেক্ষে তাঁকে আজীবন এ মসজিদে আজান দেওয়ার অনুরোধ জানিয়েছে কমিটি।

আলোচনা সভায় বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, মিয়া বাড়ির দারুল কায়েম মাদ্রাসার সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, মসজিদের জমিদাতা ও কমিটির উপদেষ্টা মো. চান মিয়া ও সাবেক উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মসজিদের সাবেক সভাপতি মো. সোবহান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা মুন্সী এবং মিলন হোসেন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে সৈয়দ আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিন সৈয়দ আলীকে

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬