ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুর চাপ বাড়ছে, হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ জয়পুরহাট সীমান্তে ৩ যুবককে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ আদমদীঘিতে ৬৯ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় সতর্কতার আহ্বান দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে যশোরে পুলিশের মতবিনিময় সভা ইউনূস আমলে পদায়ন-পদোন্নতি নিয়ে অভিযোগ, সমাধান লটারিতে নলছিটিতে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার ঝালকাঠিতে কমছে না ডেঙ্গুর দাপট, হাসপাতালে ৪২ রোগী; মৃত্যু ১০ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এনরোলমেন্ট ভাইভা নিয়ে নতুন সিদ্ধান্ত, ৪ রিটের প্রার্থীদের নেওয়া হবে ভাইভা ৩.৪ শতাংশে আটকে অর্থনীতি, বাড়ছে দারিদ্র্য-আয়বৈষম্য: বিশ্বব্যাংক

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে যশোরে পুলিশের মতবিনিময় সভা

​শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে যশোরে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার সকাল ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতিরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

প্রতিটি পূজামণ্ডপে নিরাপদ ও আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন এবং জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি)।

সভায় পূজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুলিশ কর্মকর্তারা নিজেদের মতামত তুলে ধরেন।

আলোচনায় অংশ নেওয়া নেতৃবৃন্দ ও কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে এবারও যশোরে শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খল, আনন্দময় ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে যশোরে পুলিশের মতবিনিময় সভা

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬