ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজি সংঘর্ষে নিহত তিন শেষ ভাষণে গুতেরেসের সতর্কবার্তা: শক্তি নয়, শান্তির জন্য চাই আন্তর্জাতিক সহযোগিতা জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে? রামপালের বিতর্কিত দরপত্র বাতিলের দাবি বিশেষজ্ঞদের জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই রাতে পুকুরে মাছ ধরেন ইউএনও এমপি নজরুলের প্রথম স্ত্রীকে ঘিরে মামলার তদন্তে নতুন তথ্য নির্ধারিত ভাড়ার বেশি নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী

শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজি সংঘর্ষে নিহত তিন

মৌলভীবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত নয়টা দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের লচনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জন হলেন শ্রীমঙ্গল উপজেলার মাজদিহি এলাকার অমৃত সিং ছত্রীর ছেলে জয় সিং ছত্রী এবং সুশীল নায়েকের ছেলে পাপ্পু নায়েক। তবে অপর একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লচনা এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজি সংঘর্ষে নিহত তিন

সংবাদ প্রকাশের সময় : ১১:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬