ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলে ভর্তিতে ফিরছে পরীক্ষা, ৩ বিষয়ে ১০০ নম্বরের লড়াই জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আবু বাকের উৎপাদন-মজুদ পর্যাপ্ত, তবু ২৩০ টাকা কেজি সুগন্ধি চাল—দাম বাড়ার নেপথ্যে কী? নবম পে-স্কেলে ৭ এসআরও, আইবাসে অনলাইনেই নির্ধারণ হবে নতুন বেতন শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী, গুমের নির্দেশদাতাও তিনি: স্পিকার রামপাল বিদ্যুৎকেন্দ্রে রাজনৈতিক যোগসাজশ ও প্রভাবশালী সিন্ডিকেটের প্রভাব ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রবাসীদের পোস্টাল ভোটের নিবন্ধন শুরু ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন, পুরোনো মামলার রায় ঘিরে নতুন প্রশ্ন পুলিশের পাঁচ কর্মকর্তা বদলি, দায়িত্ব ছাড়ার সময়সীমা ২২ সেপ্টেম্বর ফুটপাতে পড়ে ছিল দুই অচেনা মানুষ, পরিচয়হীনভাবেই থেমে গেল জীবন

জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আবু বাকের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের নতুন নেতৃত্বে এসেছেন আবু বাকের মজুমদার, তাহমিদ আল মুদ্দাসসির ও আবু তৌহিদ মো. সিয়াম। কাউন্সিলে আবু বাকের মজুমদার সভাপতি, তাহমিদ আল মুদ্দাসসির সাধারণ সম্পাদক এবং আবু তৌহিদ মো. সিয়াম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানেই কেন্দ্রীয় সংসদের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

একই কাউন্সিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির নেতৃত্বও নির্ধারণ করা হয়েছে। সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন ফেরদৌস আইয়াম এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জহির রায়হান।

কাউন্সিল ঘিরে দেওয়া বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হচ্ছে না। বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করছে না বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, সরকার ইতোমধ্যে স্বৈরতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে।

গণভোটের রায় বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নাহিদ ইসলাম।

অন্যদিকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার সংস্কারের পথ থেকে সরে গেছে। তাঁর দাবি, পিএসসিতে ভাইভার নম্বর বাড়িয়ে দেওয়ার মাধ্যমে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।

শেখ হাসিনার আমলের কোটা ব্যবস্থার সঙ্গে বর্তমান ব্যবস্থার তুলনা টেনে আখতার হোসেন বলেন, তখন ছিল ‘কোটা প্রথা’, আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তৈরি করছেন ‘ভাইভা কোটা’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আবু বাকের

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬