ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘তরুণরা চাইলে দেশ বদলে দিতে পারে, ২০২৪ সালেই তা দেখিয়েছে’ চিনের বন্ধুত্বের বার্তা, ‘মতপার্থক্য আলোচনায় মিটিয়ে নেব’ দেশজুড়ে শুরু ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নজর এড়ালেই ৯/১১-এর মতো হামলা? সতর্ক করলেন ব্রিটিশ গোয়েন্দা প্রধান বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী? পাত্র নাকি নৌসেনার কর্মকর্তা ৬৬৬ কোটি টাকার রায়, ইউনূসের বিরুদ্ধে কি খুলল নতুন আইনি পথ? ১০ বছরে কুমিল্লা অঞ্চলে বন্ধ ১২ ট্রেন, রেল যোগাযোগে নীরব সংকট অসুস্থতা ও চিকিৎসার খরচের চাপ, শেষ চিঠিতে অসহায় পুলক চলতি বছরেই ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী আলোচনাতেই সংঘাতের সমাধান, পুতিনকে মোদীর বার্তা

‘তরুণরা চাইলে দেশ বদলে দিতে পারে, ২০২৪ সালেই তা দেখিয়েছে’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণ সমাজ চাইলে দেশকে বদলে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা যে পরিবর্তন ঘটাতে পারে, তা পুরো বিশ্ব দেখেছে। এবার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানেও তরুণদের আন্তরিক অংশগ্রহণ প্রত্যাশা করেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশের হাইস্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে প্রায় দেড় কোটি শিক্ষার্থী। প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ শিক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই কোটি। এত বিপুলসংখ্যক তরুণ ও শিক্ষার্থী দেশ পুনর্গঠনের কাজে যুক্ত হলে পরিবর্তন ঠেকিয়ে রাখার মতো শক্তি কারও নেই।

তিনি বলেন, ‘এখন আপনাদের দায়িত্ব নিতে হবে, দেশটাকে আমরা কীভাবে গড়ে তুলব।’

প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের বিশাল তরুণ সমাজ যদি পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়, তাহলে সেই পরিবর্তন অবশ্যই সম্ভব। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজের শক্তি ও সক্ষমতা পুরো বিশ্ব দেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

‘তিন মাসে ৮০ শতাংশ সমাধান করতে চাই’

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী তিন মাস সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আগামী তিন মাস আমরা এই ডেঙ্গুর যে সমস্যাটা, সেটার সমাধান করার চেষ্টা করব। হয়তো আমরা শতভাগ করতে পারব না। কিন্তু ৮০ শতাংশ আমরা পারব।’

ডেঙ্গুর অন্যতম কারণ হিসেবে এডিস মশার প্রজননস্থল তৈরির বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন জায়গায় ভাঙা জিনিসপত্র, কাগজ, প্লাস্টিকসহ নানা ধরনের পরিত্যক্ত সামগ্রী পড়ে থাকে। সেসব জায়গায় পানি জমে এডিস মশার প্রজনন ঘটে।

তাঁর ভাষায়, এসব জায়গা পরিষ্কার রাখা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে উদ্যোগ নিলে শুধু ডেঙ্গু প্রতিরোধই নয়, দেশের সামগ্রিক পরিবেশেও পরিবর্তন আনা সম্ভব।

তরুণদের সক্রিয় অংশগ্রহণ, নাগরিক সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আগামী তিন মাসের পরিচ্ছন্নতা অভিযানকে সফল করার ওপর গুরুত্ব দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘তরুণরা চাইলে দেশ বদলে দিতে পারে, ২০২৪ সালেই তা দেখিয়েছে’

সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬