ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দুমকিতে ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর দুমকিতে দুই দিনব্যাপী ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

রোববার সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এ কে এম শফিকুল ইসলাম।

দুই দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ২০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল সাঁতার, দাবা, কাবাডি ও হ্যান্ডবল। দাবা, কাবাডি ও হ্যান্ডবলে বালক ও বালিকা—উভয় বিভাগেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে দুমকি এনকে আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আঃ জব্বার হাওলাদারসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রীষ্মকালীন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা স্কাউটস সম্পাদক মো. জাহিদুল ইসলাম ও মো. হানিফ সিকদার অনুষ্ঠান সঞ্চালনা করেন।

দুই দিনের প্রতিযোগিতা শেষে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় দুমকির ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুমকিতে ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬