ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী দীনেশ ত্রিবেদী শেখ হাসিনার দাফনও বাংলাদেশের মাটিতে হবে না: সারজিস আলম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দুমকিতে ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা ১০ টাকায় ৪৮ ঘণ্টায় সারা দেশে পার্সেল, পাঠাবেন যেভাবে বিচ্ছেদের ৩ বছর পর ‘৩ নম্বর জন’, ফের চর্চায় পরীমণি যুদ্ধের ব্যয় মেটাতে পর্ন ইন্ডাস্ট্রি বৈধ! পৈতৃক জমির বিরোধে তিন ভাইয়ের হামলা, ৭ দিন পর বোনের মৃত্যু চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অভয়নগরে গুলিবিদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের অভয়নগরে বাহারুল (৫০-এর বেশি) নামে এক ব্যক্তির গলায় ও পায়ে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রানাগাতী এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাহারুল রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রানাগাতী গ্রামের রাস্তার পাশে বাহারুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে অভয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি বর্তমানে খুলনায় অবস্থান করছেন। তবে তিনি জানতে পেরেছেন, বাহারুল নামে এক ব্যক্তিকে গলায় ও পায়ে গুলি করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল আহসান হাবীবকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

হত্যার কারণ এখনো অজানা

প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কারা এবং কী কারণে বাহারুলকে গুলি করে হত্যা করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অভয়নগরে গুলিবিদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬