ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক কারবারে কোটিপতি, গাজীপুরে আলোচনায় আট নারী ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল মা-মেয়ের মরদেহ, জকিগঞ্জে চাঞ্চল্য কক্সবাজারে আন্তর্জাতিক প্রতারক চক্রের আস্তানা, ছয় মাসে শত কোটি টাকা লুট! বড় ঋণ খেলাপিরা কেন শাস্তির বাইরে, বারবার কেন মিলছে ছাড়? একই দলের জার্সিতে মেসি-রোনাল্ডো! তেভেজের বিদায়ী ম্যাচ ঘিরে বড় পরিকল্পনা ধ্বংসযজ্ঞের পর শান্তির ইঙ্গিত, ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি পুতিনের ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক আকাশে মেঘ দেখলেই যারা পালায়, তাদের চেনেন: শফিকুর রহমান

ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল মা-মেয়ের মরদেহ, জকিগঞ্জে চাঞ্চল্য

সিলেট ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের জকিগঞ্জে বসতঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক নারী ও তাঁর পাঁচ বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চম্পা রাণী দাশ (৩৫) ও তাঁর মেয়ে হৃদি রাণী দাশ (৫)। চম্পা রাণী দাশ জকিগঞ্জ উপজেলার শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী। তিনি গর্ভবতী ছিলেন বলেও জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে নিজ বাড়ির একটি কক্ষে ফ্যানের সঙ্গে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে তাঁরা দ্রুত জকিগঞ্জ থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ করছিল।

নিহতদের স্বজন ও রতন দাশের চাচাতো ভাই সজল দাশ বলেন, বাড়ির একটি কক্ষ থেকে চম্পা রাণী দাশ ও তাঁর মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা তাঁরা বুঝতে পারছেন না। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তাঁরা নিশ্চিত নন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল মা-মেয়ের মরদেহ, জকিগঞ্জে চাঞ্চল্য

সংবাদ প্রকাশের সময় : ১২:১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬