ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক আকাশে মেঘ দেখলেই যারা পালায়, তাদের চেনেন: শফিকুর রহমান জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ মিলবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক ফ্যাসিবাদ ও জামায়াতের বক্তব্যের মধ্যে কোন প্রার্থক্য নেই ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে নেপোলিয়নের দুর্গ জামায়াতের কাঁধে ভর করে আওয়ামী লীগের ফেরার চেষ্টা: রাশেদ খাঁন জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, সমাধানে কর্মপরিকল্পনা উৎসবমুখর পরিবেশে পবিপ্রবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন অ্যাম্বুলেন্সেই জন্ম নিল কারাবন্দি মায়ের সন্তান, মানবিকতার নজির কারাগারের

আকাশে মেঘ দেখলেই যারা পালায়, তাদের চেনেন: শফিকুর রহমান

ফেনী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৩:০০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলের প্রসঙ্গ টেনে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন জায়গায় থাকা ‘গডফাদারদের’ এখন আর দেখা যাচ্ছে না। তিনি বলেন, তাঁদের কোনো বিকল্প ঠিকানা নেই—বাংলাদেশই তাঁদের গর্ব ও একমাত্র ঠিকানা।

শনিবার (৫ সেপ্টেম্বর) ফেনীর মহিপালে ১১ দলীয় ঐক্যের আয়োজনে এক পথসভায় তিনি এসব কথা বলেন। ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে এ পথসভার আয়োজন করা হয়।

শফিকুর রহমান বলেন, “আমাদের ওপর স্টিমরোলার চালানো হয়েছে। কিন্তু আমরা কোনো দাদার বাড়ি, পিসির বাড়ি বুঝি নাই। তবুও দেশ ছাড়িনি। মাটি কামড়ে এ দেশেই ছিলাম।”

তিনি বলেন, আকাশে সামান্য মেঘ দেখলেই যারা পালিয়ে যায়, অতীত ও বর্তমানের সেই ব্যক্তিদের দেশের মানুষ চেনে ও জানে। তবে পরিস্থিতি যত কঠিনই হোক, তাঁরা দেশ ছেড়ে যাবেন না।

জামায়াত আমির বলেন, “আকাশ থেকে কালো বজ্রপাত নামলেও আমরা আপনাদের সঙ্গে এই দেশেই থাকব।” দলীয় কোনো দাবি আদায়ের জন্য তাঁরা রাস্তায় নামেননি দাবি করে তিনি বলেন, নতুন করে ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে বলেই তাঁরা মাঠে নেমেছেন।

সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বহু মানুষকে জীবন দিতে হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এখন আবার চোখ রাঙানো হচ্ছে। প্রশ্ন রেখে তিনি বলেন, সাড়ে ১৫ বছর যখন এসব চোখ রাঙানি ছিল না, তখন তারা কোথায় ছিল? তিনি বলেন, “ভয় করি শুধু আল্লাহকে।”

সরকার বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করছে অভিযোগ করে বিরোধীদলীয় নেতা বলেন, সব জায়গায় দলীয়করণ করা হলে বিরোধী দল বসে থাকবে না। এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

দেশের বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ বিভিন্ন সংকট সমাধানে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শফিকুর রহমান বলেন, সংসদে দাঁড়িয়ে যারা দেশে কোনো সংকট নেই বলে দাবি করেন, তাদের দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়।

বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিদ্যুৎ কোথাও নেই। কিন্তু বিদ্যুৎ শুধু সংসদে আছে। জিজ্ঞেস করলে বলেন, কোনো সংকট নেই।” সংসদে দাঁড়িয়ে এ ধরনের ‘মিথ্যা’ বক্তব্য দিয়ে দেশের মানুষের সমস্যা সমাধান করা যাবে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আকাশে মেঘ দেখলেই যারা পালায়, তাদের চেনেন: শফিকুর রহমান

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৩:০০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬