ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ইউএই প্রেসিডেন্ট, শিগগির ঢাকা সফরের আগ্রহ বন্ধ সরকারি শিল্পকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী দিল্লি ভারত-বাংলাদেশ সম্পর্ক: ইতিহাস নয়, ভবিষ্যৎ হোক পথপ্রদর্শক রপ্তানি বহুমুখীকরণে ইসিফরজে প্রকল্প : নতুন কর্মসংস্থান ১ লাখ ৮০ হাজার দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন রোজ বেবি পাউডার মাখাচ্ছেন? শিশুর শ্বাসকষ্টের কারণ হতে পারে অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন নেইমার হেপাটাইটিসের লক্ষণ হতে পারে যেসব সাধারণ উপসর্গ, অবহেলা নয় সতর্কতা জরুরি

বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ইউএই প্রেসিডেন্ট, শিগগির ঢাকা সফরের আগ্রহ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে সুবিধাজনক সময়ে সরকারি সফরে ঢাকা আসার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকাস্থ ইউএই দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে ইউএই প্রেসিডেন্ট কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চিঠিতে ইরানের হামলায় ইউএইতে বসবাসরত দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন শেখ মোহাম্মদ। তিনি নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতিও সমবেদনা জানান।

ইউএই প্রেসিডেন্ট অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণকে স্বাগত জানিয়ে তিনি সুবিধাজনক প্রথম সুযোগেই সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন।

শেখ মোহাম্মদ আশা প্রকাশ করেন, তাঁর সম্ভাব্য এই সফর বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে ভূমিকা রাখবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, পারস্পরিক শ্রদ্ধা, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতেই বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বহুমাত্রিক ও শক্তিশালী সম্পর্ক গড়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ইউএই প্রেসিডেন্ট, শিগগির ঢাকা সফরের আগ্রহ

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬