ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তিলে তিলে জমানো সঞ্চয়ই কেড়ে নিল জীবন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

সত্তরোর্ধ্ব বৃদ্ধা ববি বেগম

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনের প্ল্যাটফর্মে আর কোনো দিন ঝাড়ু হাতে দেখা যাবে না বাকপ্রতিবন্ধী সত্তরোর্ধ্ব ববি বেগমকে। দুই যুগেরও বেশি সময় ধরে কোনো বেতন-ভাতা ছাড়াই স্টেশনটিকে নিজের ঘরের মতো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেন তিনি। স্টেশনের পরিত্যক্ত একটি কক্ষই ছিল তার আশ্রয়, আর পথচারী ও যাত্রীদের দেওয়া সামান্য সাহায্যেই চলত তার জীবন।

দিনের পর দিন, বছরের পর বছর মানুষের দেওয়া অল্প অল্প টাকাই যত্ন করে জমিয়েছিলেন ববি। সেই সঞ্চয়ই শেষ পর্যন্ত হয়ে উঠল তার মৃত্যুর কারণ।

গত শনিবার রাতে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। মারধর করে ছিনিয়ে নেয় সারাজীবনের তিলে তিলে জমানো সেই অর্থ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ববির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে। অনেকেই এমন অসহায় এক নারীর ওপর নির্মম হামলার বিচার দাবি করেন। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশের পাশাপাশি তদন্তে নামে র‌্যাব।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে নরসিংদী থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে আরও দুজনকে আটক করা হয়। এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, ববি বেগমের সারাজীবনের সঞ্চয়ের টাকা ছিনিয়ে নিতেই তার ওপর হামলা চালানো হয়েছিল। গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে আগে থেকেই মাদক-সংক্রান্ত মামলা রয়েছে। এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

মেথিকান্দা রেলস্টেশনের পরিচিত মুখ ছিলেন ববি বেগম। প্রতিদিনের মতো আর কোনো সকালে তাকে ঝাড়ু হাতে দেখা যাবে না। তবে স্টেশনের প্ল্যাটফর্ম, সেখানে নিয়মিত যাতায়াতকারী মানুষ এবং স্থানীয়দের স্মৃতিতে রয়ে যাবে নীরবে কাজ করে যাওয়া এই অসহায় বৃদ্ধার জীবনসংগ্রামের গল্প।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিলে তিলে জমানো সঞ্চয়ই কেড়ে নিল জীবন

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬