ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৃষ্টির প্রভাব বাজারে, কাঁচা মরিচের কেজি ১৬০ টাকা চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ছাত্রনেতা থেকে জননেতা: মীর শাহে আলমের রাজনৈতিক পথচলা প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সম্পদ নিয়ে অপপ্রচার, ‘আংশিক তথ্য প্রকাশে বিভ্রান্তি’ পার্বত্য চট্টগ্রামে উদ্ধার-ত্রাণে সেনাবাহিনীর তৎপরতা আরও ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বন্যা-ভূমিধসের ঝুঁকি বাড়ছে ট্রাম্পের চাপে লাল কার্ড বাতিল, হ্যারি কেনদের আবেদন খারিজ! ফের বিতর্ক শিল্পের বিকাশ ছাড়া টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয় ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু প্রাম প্লাবিত আর্জেন্টিনা-মিশর ম্যাচে কি সিদ্ধান্ত হয়েছিল? জানালেন কলিনা

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন শনিবারের (১১ জুলাই) এইচএসসি ও সমমানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি এবং চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলার—চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের সব পরীক্ষাকেন্দ্রে শনিবার অনুষ্ঠিতব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বোর্ড জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে অনেক এলাকায় অনলাইনে তথ্য পৌঁছানো সম্ভব না হওয়ায় কেন্দ্রসচিব ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের স্থানীয়ভাবে মাইকিং করে পরীক্ষার্থীদের বিষয়টি জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

সংবাদ প্রকাশের সময় : ০৪:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬