ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুই হাজার কর্মী ছাঁটাইয়ের পথে বিবিসি

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধির কারণে বড় ধরনের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (BBC)।

সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী প্রায় ২ হাজার কর্মী ছাঁটাই করা হতে পারে, যার মধ্যে সংবাদ বিভাগের বিপুল সংখ্যক কর্মীও রয়েছেন।

জানা গেছে, বাজেট ঘাটতি ও দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিবিসি সব বিভাগে প্রায় ১০ শতাংশ ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত এসেছে।

বিবিসির মোট কর্মী সংখ্যা ২০ হাজারের বেশি। প্রতিষ্ঠানটি বর্তমানে ডিজিটাল পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং আয় কাঠামোর পরিবর্তনের কারণে আর্থিক চাপের মধ্যে রয়েছে।

সংস্থার ডিরেক্টর জেনারেল ম্যাট ব্রিটেন জানিয়েছেন, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার কথা বিবেচনায় রেখে কঠিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ব্যয় কমাতে নতুন নিয়োগ স্থগিত, ভ্রমণ সীমিত করা, কনফারেন্স ও ইভেন্ট ব্যয় হ্রাসসহ একাধিক পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে।

সূত্র জানায়, কয়েকশো মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নিয়ে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে বিবিসি। সেই পরিকল্পনার প্রথম ধাপ হিসেবেই কর্মী ছাঁটাই কার্যক্রম শুরু হচ্ছে।

তবে এ বিষয়ে বিবিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই হাজার কর্মী ছাঁটাইয়ের পথে বিবিসি

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬