ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, গণবিজ্ঞপ্তি বিআরটিএর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত করা এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এর মাধ্যমে গণপরিবহনের গতিবিধি প্রযুক্তির আওতায় এনে নজরদারি ও ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

বিআরটিএ জানায়, ১১ জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। জিপিএস ডিভাইসের কারিগরি স্পেসিফিকেশন বিআরটিএর স্থানীয় কার্যালয় এবং ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী এখন থেকে গণপরিবহনে জিপিএস সংযুক্ত রয়েছে কি না তা যাচাইয়ের পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।

বিআরটিএ সংশ্লিষ্ট বাস-মিনিবাস মালিক ও পরিবহন সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, গণবিজ্ঞপ্তি বিআরটিএর

সংবাদ প্রকাশের সময় : ০৪:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬