ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টানা দুই দফায় সোনার দাম বেড়েছে, ভরি ছাড়াল ২ লাখ ৩০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মাত্র দুই দিনের ব্যবধানে টানা দুই দফা মূল্যবৃদ্ধিতে প্রতি ভরি সোনার দাম বেড়েছে মোট ১২ হাজার ৭২ টাকা। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, যা দেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ।

সোমবার (১৫ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির দাবি, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের সোনার ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকায় বিক্রি হবে।

এর আগে গত ১৩ জুন সোনার দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছিল। সেই সময় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। সর্বশেষ দফায় আরও ৫ হাজার ৪৮২ টাকা যোগ হওয়ায় দুই দফায় মোট বৃদ্ধি দাঁড়িয়েছে ১২ হাজার ৭২ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৭৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে।

এদিকে সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৫ হাজার ৩৬৫ টাকায়। ২১ ক্যারেটের রুপার ভরি ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি এবং স্থানীয় বাজারে কাঁচামালের দাম বাড়ার প্রভাবেই মূল্যবান এই দুই ধাতুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টানা দুই দফায় সোনার দাম বেড়েছে, ভরি ছাড়াল ২ লাখ ৩০ হাজার টাকা

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬