ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে সক্রিয় স্বার্থান্বেষী চক্র, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভেতরে একটি স্বার্থান্বেষী চক্র এখনো সক্রিয় এবং তারা সুযোগের অপেক্ষায় রয়েছে। তাই জাতীয় ঐক্য ধরে রাখা এবং বিভাজন এড়িয়ে চলা এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতীয় পর্যায়ের অবদানকে সম্মান জানানো জরুরি, না হলে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাসকে ভুলভাবে মূল্যায়ন করবে। একই সঙ্গে তিনি উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে প্রতিহিংসা ও বিভাজন রাজনীতি পরিহারের আহ্বান জানান।

অনুষ্ঠানে জ্বালানি তেলের দাম নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও জনস্বার্থে সরকার এখনো দেশে তেলের দাম বাড়ায়নি এবং ভর্তুকি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

এ সময় তিনি স্বাধীনতা পুরস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধ, শিক্ষা, বিজ্ঞান, চিকিৎসা, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিতেই এই রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রয়াত ও জীবিত বিশিষ্ট ব্যক্তিদের হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দেওয়া হয়। প্রয়াতদের পক্ষে তাদের পরিবারের সদস্যরা সম্মাননা গ্রহণ করেন। তালিকায় মরণোত্তর ও জীবিত মিলিয়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিবর্গ ও কয়েকটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

এছাড়া পাঁচটি প্রতিষ্ঠান—ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পিকেএসএফ, এসওএস শিশু পল্লী এবং গণস্বাস্থ্য কেন্দ্র—এ বছর স্বাধীনতা পুরস্কার অর্জন করে।

রাষ্ট্রীয় এই সর্বোচ্চ সম্মাননা প্রদান অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে সক্রিয় স্বার্থান্বেষী চক্র, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬