কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ
মেয়ের বাড়ির পথে শেষ যাত্রা: ট্রেনের ধাক্কায় দম্পতির মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে উঠে যাওয়া বাসে চলন্ত ট্রেনের ধাক্কায় নিহতদের মধ্যে দুইজন যশোরের। নিহত সিরাজুল ইসলাম (৭০) ও কোহিনূর বেগম (৫৫) তারা সম্পর্কে স্বামী স্ত্রী।
আরও পড়ুন :12 killed as mail train hits bus at railway crossing in Comilla
নিহত সিরাজুল ইসলাম চৌগাছা উপজেলা ধুলিয়ানী ইউনিয়নের আজমতপুর গ্রামেরৎফকির চাঁদ বিশ্বাসের ছেলে। তিনি চৌগাছা উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহায়ক। বর্তমানে তিনি অবসরকালীন ছুটিতে রয়েছেন।
আরও পড়ুন : ঈদের রাতের বিভীষিকা: কুমিল্লার রেলক্রসিংয়ে মৃত্যু, আতঙ্ক আর না ফেরা মানুষের গল্প
নিহতের ভাগ্নে নিয়াজ উদ্দিন শাকিল জানান, তার মামা ও মামী তাদের মেয়ের বাড়ি লক্ষিপুরে যাওয়ার জন্য শনিবারের বিকেলে যাত্রা শুরু করেন। তাদের বহনকারী বাসটি শনিবার রাত পৌনে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনায় অন্তত ১২ জন বাসযাত্রী নিহত হন। যাদের মধ্যে তার মামা ও মামী রয়েছেন। লাশ আনার জন্য তারা কুমিল্লার পথে রয়েছেন।
আরও পড়ুন : লাশের অপেক্ষায় প্রহর গোনা: হিমঘরের সামনে স্বজনদের নিঃশব্দ কান্না
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বাংলা টাইমসকে জানান, দুর্ঘটনার খবর আমরা জেনেছি। ওই দুর্ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহায়ক সিরাজুল ইসলাম ও তার স্ত্রী নিহত হয়েছেন। তাদের পরিবারের সদস্যরা লাশ আনতে রওয়ানা হয়েছেন। তাদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।





















