ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত গাইবান্ধায় প্রেস ক্লাবের উদ্যোগে বৈশাখী আড্ডা

মির্জা ফখরুল

বিভাজনের চেষ্টা সমাজের জন্য ক্ষতিকর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

মির্জা ফখরুল -পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে, যা দেশের জন্য ক্ষতিকর।

রোববার (৫ এপ্রিল) খ্রিষ্টান সম্প্রদায়ের Easter Sunday উপলক্ষে আয়োজিত ইন্টার চার্চ ফেলোশিপ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিভাজন সমাজে হিংসা ও বিদ্বেষ তৈরি করে, যা কোনোভাবেই কাম্য নয়। এসব প্রবণতাকে ঘৃণা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, যেখানে ইসলাম, সনাতন, খ্রিষ্টান ও বৌদ্ধ—সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। তাই ধর্মকে কেন্দ্র করে বিভাজনের কোনো সুযোগ নেই।

এ সময় তিনি সরকার গঠনে সকলের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সামনে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যা সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মির্জা ফখরুল

বিভাজনের চেষ্টা সমাজের জন্য ক্ষতিকর

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬