সংবাদ শিরোনাম ::
সামনে বাড়তে পারে দ্রব্যমূল্য, ইঙ্গিত অর্থমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
অর্থ ও পরিকল্পনামন্ত্রী Amir Khasru Mahmud Chowdhury জানিয়েছেন, ভবিষ্যতে দেশে দ্রব্যমূল্যের দাম বাড়তে পারে। সরকার আপাতত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও একসময় চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়তে পারে।
রোববার (৫ এপ্রিল) রাজধানীতে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য সরকারকে এক ধরনের ‘সংগ্রাম’ করতে হচ্ছে। বৈশ্বিক অস্থিরতার কারণে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ছে এবং ঋণের বোঝাও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, জ্বালানি সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যা অর্থনীতির প্রায় সব খাতেই প্রভাব ফেলছে।
সরকার সার্বিক পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে উল্লেখ করে তিনি জানান, সবকিছু বিবেচনায় ভবিষ্যতে দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

























